ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনজনের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে। মঙ্গলবার রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, বিভীষণ কান্তি দাশ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তিনজন মারা গেছে এবং তাদের মধ্যে একজন পৌরসভা এলাকায়, একজন মহেশখালী ও একজন চকরিয়ায় মারা গেছেন। ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে ঝোড়ো হাওয়ায় দেয়াল ও গাছ চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কক্সবাজার শহরের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা। মঙ্গলবার রাত ৭টার দিকে হামুন উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে কক্সবাজারের বিভিন্নস্থানে বিপুল সংখ্যক বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। সন্ধ্যার পর থেকে বাতাসের গতি ছিল অনেক বেশি।
ওই সময়ে অনেক ঘরবাড়ি উড়ে গেছে এবং বড় বড় অনেক গাছও দুমড়ে মুচড়ে পড়েছে।