ডেইলি ক্রাইম বার্তা : শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজ রোডে মানবতার দুর্গ ফাউন্ডেশন সংগঠন এর প্রধান কার্যালয়।
এ সময় সংগঠন এর অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি মঞ্জুরুল হক তারার উপস্থিতিতে ফিতা কেটে উক্ত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
মানবতার দুর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে সাধারন সম্পাদক শেখ সোহেল রানা শাকিম এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম ময়মনসিংহের ধুবাউরা উপজেলার নির্বাচন অফিসার রেজাউল করিম,
সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমদাদুল হক, আলামিন সৌদি প্রবাসী,
কলমাকান্দার বিশিষ্ট ব্যবসায়ী রিগেন,
গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার রুকন উদ্দিন রুকন , কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমির হামজা বাবু ও আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,প্যারাগন আইটি সলিউশন ও বাজার দেই ডট কম এর সিইও মুজাহিদ বিল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন মানবতার দুর্গ ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবক বৃন্দ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”