শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৫

পানিতে পড়ে নিখোঁজ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভুটকু (৩৫) নামে এক আনসার সদস্য নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর লৌহজং নদী পার হওয়ার সময়। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির মণ্ডপে ডিউটি শেষে কুমুদিনীর ডিঙি নৌকায় পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালাচ্ছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, শাকিলা বিনতে মতিন, মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, এস এম মনসুর মুসা, অফিসার্স ইনচার্জ রেজাউল করিম, উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
নিখোঁজ আনসার সদস্য ভুটকুর বাড়ি নরসিংদি জেলায়। তিনি ছয় মাস আগে কুমুদিনী কমপ্লেক্সে যোগদান করেন বলে কুমুদিনী হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, শাকিলা বিনতে মতিন নদীতে আনসার সদস্য নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে।