ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি স্কুলের শ্রেণি কক্ষের কাছে বজ্রপাত হয়েছে, আর এ ঘটনা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে এখনও অচেতন রয়েছে পাঁচ শিক্ষার্থী। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে এখনও পাঁচজনের জ্ঞান ফেরেনি।
স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।