সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৫

টানা ভারী বৃষ্টিপাতে নেত্রকোনায় তলিয়ে গেছে জমির আমন ধান।

ডেইলি ক্রাইম বার্তা : অতিবৃষ্টিপাতে টানা কয়েক দিনে নেত্রকোনার প্রধান প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ছুঁই ছুঁই করছে,পানি বাড়ায় জেলার বিস্তীর্ণ নিম্না অঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১১ হাজার ৮ শত ৮২ হেক্টর জমির আবাদি আমন ধান পানিতে তলিয়ে গেছে।
নেত্রকোনা সদর উপজেলা ৪নং সিংহের বাংলা ইউনিয়নের কৃষক নুর মিয় বলেন, তিনি এ বছর ৩০ কাঠা জমিতে আমন আবাদ করেছেন। এর মধ্যে তিন দিনের বৃষ্টিতে ২০ কাঠা জমির ধান পানিতে তলিয়ে গেছে।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, টানা তিন দিনের ভারী বর্ষণে প্রায় ১১ হাজার ৪ শত ৮২ হেক্টর জমির আবাদি আমন ধান পানিতে তলিয়ে গেছে।
এর মধ্যে নেত্রকোনা সদরে ২ হাজার ৪৭০ হেক্টর, পূর্বধলায় ২ হাজার ৩৬০ হেক্টর, দুর্গাপুরে ৪৫ হেক্টর, কলমাকান্দায় ১৮০ হেক্টর, মোহনগঞ্জে ১ হাজার ২০০ হেক্টর, বারহাট্টায় ২১৫ হেক্টর, আটপাড়ায় ১ হাজার হেক্টর, মদনে ৫০০ হেক্টর,খালিয়াজুরীতে ১২ হেক্টর ও কেন্দুয়ায় ৩ হাজার ৫০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এছাড়াও বৃষ্টিপাতে শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”