সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৫

তিনজন দগ্ধ গ্যাস বিস্ফোরণে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে ঢাকা নারায়ণগঞ্জের আড়াইহাজারে। এতে দগ্ধ হয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তান। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার উপজেলার নাগের চরের একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের আড়াই বছরের শিশু সন্তান কাব্য।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এই বাড়িতে গ্যাসের লাইন নেই। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এ ঘটনা ঘটে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।