ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মুদিদোকানির মৃত্যু হয়েছে নোয়াখালী সদর উপজেলায়। তাঁর নাম পারভেজ হোসেন (২২)। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের দিঘির পাড়ে এ ঘটনা ঘটে।
পারভেজ হোসেন উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের আলী আজগর ব্যাপারী বাহার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পারভেজ মুদিদোকানের পাশাপাশি স্থানীয় এক যুবকের কাছে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাতে দিতেন। গতকাল রাত আটটার দিকে তাঁর মুদিদোকানের পেছনে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।