সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৬

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস বরিশালের গৌরনদীতে পালন।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালিত হয়েছে বরিশালের গৌরনদীতে। “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারন করে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।
০৬ অক্টোবর শুক্রবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ টিপু সুলতান, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহু পিকলু, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”