শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৪

জরিমানা এডিসের লার্ভা পাওয়ায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা, এডিস মশার লার্ভা পাওয়া ও রাস্তার উপর জেনারেটর স্থাপনের দায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত অভিযানে পাঁচ ব্যক্তিকে ৫৮ হাজার টাকা জরিমানা দায়ের করা হয়েছে।
সোমবার চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসের নেতৃত্বে নগরীর জিইসি, গোল পাহাড় মোড় ও জামালখান এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবনসহ রাস্তা এবং ফুটপাতের অবৈধ স্থাপনা পরিদর্শন করে উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।