বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১২

দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে কমতে পারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ফেনী ও কুমিল্লা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামের বান্দরবানে সর্বনিম্ন ২৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।