ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাপের কামড়ে মাহাবুব হোসেন (২৭) নামে নাটোরের লালপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রামানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাহাবুব ওই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
মাহাবুবের ভাই নজরুল ইসলাম বলেন, রাতে মাহাবুব বাড়িতে ফিরে টিউবয়েলের কাছে গেলে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় মাহাবুব অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে মাহাবুবের পায়ে রশি দিয়ে বেঁধে দ্রুত লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. উজ্জ্বল হোসেন বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যু হওয়ার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।