সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৮

এক শিশুর প্রাণ গেল পুকুরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাথ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশুর নাম প্রণব নাথ। সে ওই এলাকার রাজমিস্ত্রী রুবেল নাথের ছেলে।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ বলেন, পানিতে পড়ে যাওয়া শিশু প্রণব নাথকে উদ্ধার করে হাসপাতালে আনলেও সে অনেক আগেই মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।