ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরও কমতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।