বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৩

এক শিশু নিহত বজ্রপাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝড়ো হাওয়ায় আম কুড়াতে গিয়ে সোমবার (৫ জুন) সন্ধ্যায় বান্দরবানের আলীকদম উপজেলায় আয়েশা সিদ্দিকা নামের ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।
হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় বাড়ির পাশের আম গাছে থেকে পড়ে যাওয়া আম কুড়াতে গিয়েছিল আয়েশা সিদ্দিকা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।