মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৮

এক নারীর মৃত্যু গাছের ডাল ভেঙে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝড়ে গাছের ডাল ভেঙে কালাই উপজেলার মদনাহার এলাকায় আছিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে। ওসি জনাব, এসএম মঈনউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
আছিয়া বেগম কালাই উপজেলার মাত্রাই মদনাহার গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
ওসি জনাব, এসএম মঈনউদ্দীন জানান, বিকালে ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন আছিয়া। এ সময় একটি গাছের ডাল ভেঙে আছিয়ার মাথার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।