শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

দেশে হালনাগাদের পর ভোটার সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারা দেশে মোট ভোটার সংখ্যা হালনাগাদের পর দাঁড়ালো ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। আজ বৃহস্পতিবার (০২ মার্চ) নির্বাচন ভবনে সামনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব, কাজী হাবিবুল আউয়াল।
সিইসি জানান, ২ মার্চ ২০২২ তারিখে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। ২০২২ সালে হালনাগাদে অন্তর্ভুক্ত হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। আর মৃত ভোটার কর্তন করা হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯জন। অর্থাৎ বর্তমানে দেশে ভোটার সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।
এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন।