শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৪

এনআরবিসি ব্যাংকের শাখার শুভ উদ্বোধন গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : এন.আর.বি.সি ব্যাংক টরকী শাখা বরিশালের গৌরনদীতে ব্যাংকের ১০১ তম শাখার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার টরকী বন্দরের চক্রবর্তী ভবনের দ্বিতীয় তলায় এন.আর.বি.সি ব্যাংক এর হল রুমে ব্যাংকের আয়োজনে এন.আর.বি.সি ব্যাংক এর পরিচালক জনাব, একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জনাব, মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নার আবেদীন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত হেলাল উদ্দিনসহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”