শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২

কারিগরি বৃত্তি পেল বরিশাল বিভাগে ২৩ শিক্ষার্থী। 

ডেইলি ক্রাইম বার্তা : কারিগরি বৃত্তি পেল বরিশাল বিভাগে ২৩ শিক্ষার্থী। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি-২০২২ বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন।  এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ সামসুল আলম, বীর মুক্তিযোদ্বা কবির ভুলু, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালসহ অন্যান্য অতিথিবৃন্দ। কারিগরি বোর্ডে বরিশাল বিভাগ থেকে ১৭টি কারিগরি প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন।
অতিথীরা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে আহবান জানিয়েছেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”