শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:২৫

কুপিয়ে হত্যার কারনে একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে রাজধানীর শ্যামপুরে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে। আজ শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে শ্যামপুর থানার আইজি গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম মোছা. নাজমা বেগম (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মফিজুল আলম বলেন, পারিবারিক কলহের জেরে নাজমা বেগমকে দেবর আবুল কালাম আজাদ সেন্টু কুপিয়ে গুরুতর আহত করে। ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।