ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জমি নিয়ে বিরোধের জেরে শ্বাসরোধে হত্যা করেছেন প্রতিবেশী শাহিন আলী নামের এক ব্যক্তি আর এই ঘটনা দিনাজপুরের বিরামপুর উপজেলায়। এ ঘটনায় পুলিশের হাতে আটক শাহিনকে শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে হত্যার দায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি শাহিন আলী (৩৫) পৌর শহরের পূর্বপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।