শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩০

যাবজ্জীবন সাজা হয়েছে স্ত্রী হত্যায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী হত্যার দায়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল সদরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে আব্দুল আজিজ নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮টার দিকে তাকে ফুলবাড়ীয়া থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন এসআই আব্দুর রাজ্জাক।
পুলিশ জানায়, স্ত্রী হত্যার অভিযোগে ১৯৯৬ সালে উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আজিজের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আসেন আজিজ এবং এরপর তিনি আত্মগোপনে চলে যান। স্ত্রী হত্যার দায়ে ২০২১ সালে আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
ফুলবাড়ীয়া থানার ওসি জনাব, আবুল কালাম আজাদ জানান, সোর্সের মাধ্যমে তারা আজিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে টাঙ্গাইলে অভিযান চালান।
ওসি আরও বলেন, পলাতক আসামিদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।