শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪০

বড় ভাইয়ের প্রাণ গেল লাঠির আঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে আর এই ঘটনা নোয়াখালীর কবিরহাটে। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই গা ঢাকা দিয়েছে। মৃত দেলোয়ার হোসেন (৪৫) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।
শনিবার (২১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে আর ঘটনা ঘটার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় দেলোয়ার হোসেন (৪৫) এর মৃত্যু হয়।
কবিরহাট থানার ওসি জনাব, মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার নবাবপুর গ্রামের গফুর মেম্বার বাড়িতে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।