শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৭

একজনকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমানের বাড়িতে ঢুকে তাঁর শিশুপুত্র আল রাফসানকে (১০) কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত আর এই ঘটনা ফরিদপুরের সদরপুর উপজেলার। ছেলেকে বাঁচাতে যাওয়া চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান বেগম রত্নাকে (৩৫) কুপিয়ে জখম করা হয়।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সদরপুর উপজেলা পোস্ট অফিসের সামনে চেয়ারম্যানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত রত্নাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় চেয়ারম্যান মিজানুর রহমান ঢাকায় অবস্থান করছিলেন।
সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওমর ফয়সাল বলেন, হাসপাতালে আনার আগেই রাফসানের মৃত্যু হয়েছে। রত্নার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।