ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশু আবদুর রহমান আরাফকে চট্টগ্রামের মিয়াখান নগরে হত্যার দায়ে তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাড়ির মালিককে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে দুই বছরের আরাফকে হত্যা করেছিল আসামিরা।
বুধবার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জনাব, মো. জসিম উদ্দিন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৭ জুন বাকলিয়া ম্যাচ ফ্যাক্টরি রোডে নুরুল আলম মিয়ার বাড়ির ছাদে থাকা ট্যাংক থেকে আবদুর রহমান আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরাফ নুরুল আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল কাইয়ুমের ছেলে।