শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

পিটিয়ে হত্যা, বাড়ি থেকে ডেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেহেদি হাসান স্বপন (২৮) নামে ঝিনাইদহের শৈলকুপায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে তাকে পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়। আজ শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত স্বপন উপজেলার সারুটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের দবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে স্বপনের কাছে একটি ফোন আসে। ফোনে তাকে পার্শ্ববর্তী বাজারে যেতে বলা হয়। ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। তালতলা ব্রিজের ওপর পৌঁছলে কয়েকজন তার ওপর হামলা চালায়। হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি (অপারেশন) জনাব, মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।