ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই নার্সারি ব্যবসায়ীকে খুলনা থেকে কৌশলে ডেকে নিয়ে আটকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনার মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
এ দুজন আন্তজেলা অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য বলে জানায় র্যাব।
বৃহস্পতিবার দুপুরে রংপুর র্যাব-১৩-এর অস্থায়ী সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার জনাব, রেজা আহাম্মেদ ফেরদৌস।