বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৭

এক যুবকের রহস্যজনক মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোহাম্মদ জাহিদ (১৯) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে মানিকগঞ্জে পুরাতন প্লাস্টিক প্রক্রিয়াজাত কারখানায়। প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিকের সমন্বয়ে লাশ প্লাস্টিকের বস্তায় ভরে গাড়িতে তোলার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে এবং উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যান, এলাকাবাসীর হাতে আটকা পড়েন সহযোগী দুই শ্রমিক রোকন (৩০) ও জিহাদ (১৪)। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া নামক এলাকায় একটি পুরাতন প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
আনুমানিক শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। নিহত জাহিদ মানিকগঞ্জ পৌরসভার খিলিন্ডা গ্রামের আজাদ হোসেনের ছেলে।
এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দুই শ্রমিককে আটক করেছেন।