শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৮

পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে গেলেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, দেশ ছেড়েছেন পুলিশের ১৪০ সদস্য। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা।
কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে বিএনএফপিইউ-২ এর চতুর্থ রোটেশনের ৭০ জন ও ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে বিএনএফপিইউ-১ এর অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানি) মো. হায়দার আলী খান ও ইউএন অ্যাফেয়ার্স (অপারেশনস) উইংয়ের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান।