বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৭

কচ্ছপের হাড় উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে আনুমানিক ৫৭ লক্ষ টাকা মূল্যের ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করেন ৫৯’বিজিবি ব্যাটালিয়ন। তবে এসময় কেউ আটক হয়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল জনাব, আমীর হোসেন মোল্লা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভোলাহাট সীমান্তের চামুচা মাঠ নামক এলাকা থেকে জব্দ হয় ৩৮ কেজি কচ্ছপের হাড়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক।