বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৫

বাদ দিচ্ছে দুটি ফিচার, হোয়াটসঅ্যাপ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ খুললেই উপরের ডানদিকে একটি মেনুবার ভেসে ওঠে। সেখান থেকে নাকি ভবিষ্যতে মুছে যেতে পারে ব্রডকাস্ট লিস্ট, ক্রিয়েট নিউ গ্রুপের মতো অপশনগুলো। আগামী দিনে চ্যাট স্ক্রিনের মেনুতে শুধু আর্কাইভড লিস্টই থাকতে পারে। আসলে চ্যাট লিস্টকে আরও হালকা এবং পরিষ্কার রাখার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। সে কারণেই এ পদক্ষেপ করা হতে পারে। তাই ভবিষ্যতে হয়তো চ্যাটের হোম স্ক্রিনের মেনুতে গিয়েই আবার ব্রডকাস্ট লিস্ট এবং নতুন গ্রুপ তৈরির অপশনগুলো পাওয়া যাবে না।