সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৫

ধর্ষণের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে কোম্পানির এক চাকরিজীবীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
সোমবার রাত ৭টার দিকে উপজেলার পাকুল্যা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের মঈনুল হকের ছেলে লুৎফর রহমান (৪০)।
র‌্যাব জানায়, লুৎফর একটি প্রাইভেট ঔষধ কোম্পানিতে চাকরি করে। চাকরির সুবাদে ওই গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক গড়ার পর ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলে প্রতারণা করে। সেই সুযোগে ওই গৃহবধূর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অশ্লীল ভিডিও-ছবি ফেসবুকে ভাইরাল করবে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই গৃহবধূকে।
পরে রেহাই পেতে টাঙ্গাইল র‌্যাব-১২’র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ। অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত লুৎফরকে আটক করতে অভিযানে নামে র‌্যাব। পরে সোমবার রাতে পাকুল্যা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ১টি ল্যাপটপ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার জনাব, আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃতর বিরুদ্ধে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।