শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৫

পিকআপ এবং সিএন‌জি সংঘ‌র্ষে নিহত তিনজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ এবং সিএন‌জিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে টাঙ্গাই‌লের মধুপু‌রে শিশুসহ তিনজন নিহত হ‌য়েছে। শুক্রবার সকালে মধুরপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের মধুপুর বাসস্ট‌্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তবে নিহতদের প‌রিচয় এখনো পাওয়া যায়‌নি।
এ ব্যাপারে মধুপুর থানার ও‌সি জনাব, তা‌রিক কামাল ব‌লেন, মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএন‌জিচা‌লিত অ‌টোরিকশার সঙ্গে মধুপুরগামী পিকআপভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, ত‌বে নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি।
নিহত‌দের প‌রিচয় শনাক্তে চেষ্টা চালানো হচ্ছে এবং দুর্ঘটনাকব‌লিত প‌রিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়েছে।