সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৫

লাথির আগাতে গর্ভবতী নববধূর সিজার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪নং সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো: সাইফুল ইসলামের স্ত্রী নুরজানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পাওয়া যায় আর এই ঘটনা নেত্রকোনা সদর উপজেলার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে সাইফুলের ছোট ছেলে মো: ফয়সালকে বিয়ে করিয়ে ঘরে বউ আনার সময়কাল ৬ মাস যেতে না যেতেই যৌতুকের জন্য বিভিন্ন সময় মার পিট করে, তারপরেও সেই বউ সব মুখ বুজে সহ্য করতে লাগলো এবং আরো যানা গেছে ফয়সালের স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, বাচ্চা হওয়ার ঠিক তিন মাস আগে কথার কাটাকাটি করে একপর্যায়ে অন্তঃসত্ত্বার পেটের মধ্যে লাথি মারে যার ফলে বাচ্চাটি পৃথিবীর মুখ দেখার আগেই নষ্ট হয়ে যায় ,
তারপরেও সংসার না ভেঙ্গে ধৈর্য ধারণ করে স্বামীর সাথেই থাকতে থাকে আবারো অন্তঃসত্ত্বা হওয়া ফয়সালের স্ত্রী কিন্তু বাচ্চা হওয়ার এক মাস আগেই ফয়সালের মা নুরজাহান গরুর গোয়াল ঘড় পরিষ্কার করাকে কেন্দ্র করে পুনরায় ফয়সাল এর স্ত্রীকে পেটে লাথি দেয় যার ফলে সাথে সাথে বেহুঁশ হয়ে পড়ে, তখন ফয়সাল তার স্ত্রী কে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা করে বলেন ইমারজেন্সি অপারেশন করতে হবে।
এই বিষয়ে ফয়সালের শশুর বলেন আমার মেয়ের প্রাণের ঝুঁকি রয়েছে তাই আমি ফয়সালের মায়ের নামে মামলা দায়ের করবো।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”