ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জনাব, আব্দুল কাদের এ খবর জানিয়েছেন।
শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে গাড়িবহর নিয়ে পদ্মা সেতুতে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় সেতুর ওপর প্রায় দুই কিলোমিটার পথ হাঁটেন মাননীয় প্রধানমন্ত্রীসহ তাঁর সফরসঙ্গীরা।
এরপর সকাল ১০টার দিকে সেখান থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গণভবনের উদ্দেশে যাত্রা করে বলে জানান পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী।