শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২২

ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সাবরিনার পিতা।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা ১২ টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে, তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ বিষয়ে আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি, তারা আইনানুগ ব্যবস্থা নিবেন।