ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহৃত রোহিঙ্গা মাঝি সৈয়দ আমীনের মরদেহ প্রায় ১১ মাস পর উদ্ধার করেছে ক্যাম্পে কর্মরত ৮ এপিবিএন সদস্যরা।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত এফডিএমএন ক্যাম্প-১৪ এর প্রাক্তন মাঝি ইয়াকুব এর পরিত্যক্ত ঘরের মেঝেতে পুঁতে থাকা এ মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কামরান হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় হাকিমপাড়া ই/৩ ব্লকে মাঝি ও ভলান্টিয়ারদের সমন্বয়ে ব্লক রেইড পরিচালনা করে ৩ জন এফডিএমএন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।