বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১

এক যুবকের রহস্যজনক মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে রাজধানীর খিলক্ষেত খা পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মো. শাহাদাত হোসেন (৩৮)। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাকাটি গ্রামের আব্দুর রশিদ উদ্দিনের ছেলে। তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।