বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১০

ভরিতে কমল সোনার দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। তাই দেশের বাজারে সব ধরনের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনা নতুন দাম ৭৩ হাজার ১৩৩ টাকা হয়েছে।
বিশ্ববাজারে সোনার দামের সঙ্গে সমন্বয় করতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে। দাম কমার এই সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হয়েছে জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাজুস।