ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাব, কাজি মোঃ আবদুর রহমান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব উইমেন্স কর্নার’ শীর্ষক নারীদের জন্য বিশেষায়িত একটি প্ল্যাটফরম তৈরির জন্য ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ এ জেলা পর্যায়ে সাধারণ-সরকারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্ধোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিতিতে নেত্রকোনা জেলা প্রশাসক জনাব, কাজি মো. আবদুর রহমান এই পুরস্কার গ্রহন করেন। পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব, জুনাইদ আহমেদ পলক।
মহান স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার সাথে সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নারীদের জন্য সাহস ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরার প্রয়াসে উদ্যোগটির নামকরণ ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব উইমেন্স কর্নার’ করা হয়েছে
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”