বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩২

অপহরণকারী নারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণ হওয়া কাইয়ুম নামের দেড় বছরের এক শিশুসহ অপহরণকারী এক নারীকে আটক করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী নারীকে আটক করা হয়।
অপহরণ হওয়া ওই শিশুর বাড়ি টাঙ্গাইল সদর পৌরসভার ব্যাপারীপাড়া এলাকায়। আটককৃত নারী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের মানিক মিয়ার মেয়ে সাথী (২২)।