বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৯

জেলে ও অস্ত্র উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুক্তিপণের দাবিতে জিম্মি করা ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে আর এই ঘটনা লক্ষ্মীপুরের। এসময় এলজি-গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনের হেলালের চর নদী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
মজু চৌধুরী ঘাট নৌ-পুলিশ জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর নদী এলাকা থেকে মাছ ধরার সময় জেলে মাঝিদের অপহরণ করা হয়। পরে মাঝিদের পরিবার ও আড়ৎদারদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাদেরকে লক্ষ্মীপুরের হেলালের চর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে আটকে মারধর করা হয়। শনিবার বিকেলে নিয়মিত টহলের সময় মাঝিদের বাঁচানোর আকুতি শুনে নৌ-পুলিশ এগিয়ে আসে। এসময় দ্রুত জলদস্যুরা নদীর পাড়ের চরে পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করা হয় আর সাথে অস্ত্র উদ্ধার করা হয় এবং উদ্ধার অস্ত্রগুলো হলো দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ছেনি, নদীর ২টি চার্চ লাইট এবং জব্দ করা হয় মুক্তিপণের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) জনাব, মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মুক্তিপণের জন্য মাঝিদের জিম্মি করা হয়েছিল। নিয়মিত টহলকালে তাদের উদ্ধার ও অস্ত্র আটক করা হয়েছে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে।