শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২২

ট্রেন ও মালবাহী ট্রাকের সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এই ঘটনা নাটোর তেবারিয়া রেলক্রসিংয়ে। এতে মুহূর্তের মধ্যে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকাল ৯টা নাগাদ ফায়ার সার্ভিস কর্মীরা ওই ট্রাকটি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
এলাকাবাসীর বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রেনটির ইঞ্জিন ট্রাকটিকে কয়েকশ মিটার ঠেলে নাটোর রেল স্টেশনের অদূরে সদর বাফার গোডাউনের সামনে এসে থেমে যায়। ঘটনাস্থল থেকে ট্রাকটির চালক ও তার সহকারি পালিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে।