বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮

পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম এবং ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্রায় সময়ই বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। এবারও ঠিক এর কোন ব্যতিক্রম হয়নি। নতুন করে ৭ ধরনের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। একাধিক ডিভাইসে একসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার, মেসেঞ্জারের মতো রিঅ্যাকশন, নকশায় পরিবর্তনসহ ৭ ধরনের পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউএ বেটা ইনফো নামের ওয়েবসাইট থেকে এসব জানানো হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে যোগাযোগের জনপ্রিয় অ্যাপটির আসন্ন হালনাগাদে সেগুলো যোগ করা হতে পারে।
অবশ্য বেশ কয়েকটি এরই মধ্যে পরীক্ষামূলক ভিত্তিতে ব্যবহারের সুযোগ পেয়েছেন অনেকে।