বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৭

এক যুবকের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের ৪০ দিনের মাথায় শহিদ মিয়া (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন নীলফামারীর কিশোরগঞ্জে।
রোববার রাতে রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
আত্মঘাতী ওই যুবক উত্তরপাড়া গ্রামের মোতালেবের ছেলে।
এলাকাবাসী জানান, পারিবারিকভাবে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামে শহিদ বিয়ে করেন। দুবার শ্বশুরবাড়ি গেলেও নববধূকে তার নিজ বাড়িতে নিয়ে আসেননি। ঘটনার সময় তার বাবা কাজের জন্য বাইরে ও মা সহিদা জামতার বাড়িতে ছিলেন। শহিদ আঙিনার পেয়ারাগাছে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
এ ব্যাপারে রণচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশের সুরতহাল পর্যবেক্ষণ করে অনুমতি দেওয়ায় রাতেই ওই যুবকের মরদেহ দাফন করা হয়েছে।