শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২১

দুর্ঘটনায় বাইক আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লরিচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রাজধানীর বিমানবন্দর কাউলা এলাকায়।
শুক্রবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাহদী হাসান লিমন (২১)। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। থাকতেন যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়।
পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে কাওলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরি ওই যুবককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার এসআই মো. আসাদুজ্জামান শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।