বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৯

শিশু ধর্ষণ এবং ধর্ষক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে আটক করেছে র‌্যাব আর এই ঘটনা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা এলাকায়।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সোনারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আল-আমিন গাজী (৩৫) শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের ময়নুদ্দীন গাজীর ছেলে।
শুক্রবার বিকালে র‌্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন জনাব, ইশতিয়াক হোসাইন প্রেস ব্রিফিং এ ওই তথ্য জানান।
র‌্যাব কর্মকর্তা প্রেস ব্রিফিং এ জানান, গত ২২শে নভেম্বর বিকালে শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের মধ্যম পাড়া এলাকার ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল ৪ বছরের ওই শিশু ও তার ২ বছরের ভাই । এসময় আল আমীন গাজী ভিকটিম শিশু ও তার ভাইকে কদবেল খাওয়ার প্রলােভন দেখিয়ে মধ্যমপাড়া জামে মসজিদের বাথরুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটি আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত আল আমিন গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই ঘটনায় ভিকটিমের দাদী বাদী হয়ে অভিযুক্ত আল-আমিন গাজীর বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেফতার করতে গােয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এবং গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।