ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাবার হোটেলে দাম বেশি এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, শহরের হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিল। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।