বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৫

ইউটিউবে ডিসলাইক করা যাবে না।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইউটিউব ব্যবহারকারীরা একটি ভিডিওতে কতটি ডিসলাইক পেয়েছেন অদূর ভবিষ্যতে তা আর দেখতে পারবেন না। ইউটিউব বলছে, ব্যবহারকারীদেরকে ‘ডিসলাইক বোম্বিং’ থেকে বাঁচাতে এবং কনটেন্ট ক্রিয়েটরদের বিব্রত হওয়া থেকে রক্ষা করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। সাধারণত কোনো ভিডিও থেকে দর্শক সরাতে কিছু অসৎ ব্যবহারকারী পরিকল্পনা করে ‘ডিসলাইক বোম্বিং’ শুরু করে।
ইউটিউবের নেয়া এই পদক্ষেপটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক কনটেন্ট ক্রিয়েটর সাধুবাদ জানালেও কেউ কেউ এটিকে ‘ডিসলাইক বোম্বিং’-এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন।
মজার ব্যাপার, ইউটিউবের এই ঘোষণাটিতে এ পর্যন্ত ৫৩,০০০টি ডিসলাইক পড়েছে। কারন ইউটিউব এখনও প্রক্রিয়াটি পুরোপুরি কার্যকর করেনি। তাই কনটেন্ট ক্রিয়েটররা এখনও তাদের ভিডিওর ডিসলাইক দেখতে পারছেন।