রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৭

ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলার ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী দুই সন্তানের জননী সালমা বেগমের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২৭ অক্টোবর) বিকেলে বসত ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা থানায় খবর দেন। পরে সন্ধ্যার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না। বিকেল ৪টার দিকে নিহতের ছোট ছেলে বাড়িতে ফিরে ঘরের ভেতরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে থানায় খবর দেন। খবর পেয়ে সন্ধ্যার দিকে ওসমানীনগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে এদিন বিকাল ৩টার দিকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। আলামতে আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঘটনার নেপথ্যের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।