শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৯

পানির সাথে বিষ খাইয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইউনুছ নামের একজনকে হত্যা করা হয়েছে কোমল পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে। এর আগে তাকে বিয়ে করানোর আশ্বাস দিয়ে পাত্রী দেখানোর নাম করে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। নিহত ইউনুছ কুমিল্লার দেবীদ্বারের অটোরিকশা চালক। পূর্ব শত্রুতার জের ধরে ইউনুছকে হত্যা করা হয় বলে স্বীকার করেছেন গ্রেপ্তার সোলায়মান হোসেন।
শনিবার র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে দেবীদ্বারের তুলাগাঁও এলাকা থেকে সোলায়মানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের জিজ্ঞাসাবাদে সোলায়মান হত্যার সত্যতা স্বীকার করেন।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, ইউনুছ তার পরিবারের এক নারীকে উত্যক্ত করতেন। এ ঘটনা শুনে তার রাগ হয় এবং হত্যার পরিকল্পনা করেন। হত্যার উদ্দেশে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এক পর্যায়ে ইউনুছ আরেকটি বিয়ে করতে চান বলে, পাত্রী দেখতে বলেন ‘বন্ধু’ সোলায়মানকে। ১৭ অক্টোবর রাতে পাত্রী দেখতে যাওয়ার কথা বলে ইউনুছকে নির্জন এলাকায় নিয়ে কোমল পানীয়র সঙ্গে বিষ খাওয়ানো হয়। পরে অচেতন অবস্থায় তাকে খালে ফেলে দেয়।